মে দিবস উপলক্ষ্যে টানা তিন দিনের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

মে দিবস উপলক্ষ্যে টানা তিন দিনের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৫/২০২৫ ১২:২৩:৩৬ অপরাহ্ন

 মে দিবস উপলক্ষ্যে টানা তিন দিনের ছুটিতে রাজধানী ছাড়ছে মানুষ

ছবি : ফাইল ফটো


আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আজ ১ মে সরকারি ছুটি। আগামীকাল শুক্রবার ও পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি মিলে টানা তিন দিনের ছুটিতে পরিণত হয়েছে।

এ সুযোগে অনেকেই ছুটে যাচ্ছেন গ্রামের বাড়িতে প্রিয়জনদের কাছে, আবার কেউ পরিবার নিয়ে ঘুরতে যাচ্ছেন পর্যটনকেন্দ্রগুলোতে। এতে করে দূরপাল্লার বাসে যাত্রীর চাপ বেড়েছে।

বুধবার (৩০ এপ্রিল) অফিস ছুটির পর রাজধানীর বাস টার্মিনালগুলোত যাত্রীদের ব্যাপক ভিড় দেখা গেছে। গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার বাসগুলোর টার্মিনাল ছেড়ে যাওয়ার তাড়া দেখা গেছে। এছাড়া আজ বৃহস্পতিবার সকালেও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে।

এদিকে গতকাল বিকেল থেকেই রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গুলিস্তান, মগবাজার, কারওয়ান বাজার, সাতরাস্তা, ফার্মগেট, যাত্রাবাড়ী, মিরপুর, বনানী ও মহাখালী এলাকায় অফিসফেরত মানুষ ও টার্মিনালমুখী যাত্রীদের কারণে যানজট আরও বেড়ে যায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক