তারেক রহমানের সহধর্মিণীর নি রা প ত্তা য় পুলিশকে চিঠি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

তারেক রহমানের সহধর্মিণীর নি রা প ত্তা য় পুলিশকে চিঠি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ০৬:৫৬:০৮ পূর্বাহ্ন

তারেক রহমানের সহধর্মিণীর নি রা প ত্তা য় পুলিশকে চিঠি

ছবি : সংগৃহীত


বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমানের বাসায় এবং চলাচলে নিরাপত্তা চেয়ে স্বরাষ্ট্র সচিব ও পুলিশ আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে।

শুক্রবার (২ মে ) বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, আগামী  ৫ মে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান।

তার ধানমন্ডি ৫ নম্বর রোড বাসায় ও রাস্তায় চলাচল সময়ে পুলিশের নিরাপত্তা চেয়ে এই বিষয়ে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র সচিব, পুলিশ আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে দেওয়া হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক