ঘুমানোর আগে ও পরে মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

ঘুমানোর আগে ও পরে মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই: প্রাণিসম্পদ উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ০৮:৫৪:৪৬ পূর্বাহ্ন

ঘুমানোর আগে ও পরে মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই:  প্রাণিসম্পদ উপদেষ্টা

ছবি : সংগৃহীত


ঘুমানোর আগে ও পরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার সুযোগ নেই জানিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সকালে ঘুম থেকে উঠে খাবার টেবিলে যা খাওয়া হয় কিংবা রাতে ঘুমানোর সময় যা খাওয়া হয়। সেখানে আমার মন্ত্রণালয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাদের বুঝতে হবে, মাছ মাংস, দুধ ডিম, প্রত্যেকটা জিনিসই পুষ্টির মূল উপাদান।

শুক্রবার (২ মে) পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে পুনাকের বার্ষিক সমাবেশ ও আনন্দমেলা-২০২৫ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) ইতিবাচক কাজ নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, পুলিশেরা পুলিশের কাজ করে যাচ্ছে। এর বাইরে পুনাক মানবিক ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে তার মূলে রয়েছে নারীরা।

ফরিদা আখতার বলেন, আপনারা যে কাজ করছেন, প্রতিষ্ঠিত বড় বড় নারী সংগঠনও এসব করতে পারেনি। আপনাদের অনেক অসাধারণ গুণ রয়েছে। পুলিশের সম্পর্কে মানুষ যে ধারণাই থাকুক, পুনাকের কাজ দেখলে সে ধারণার পরিবর্তন হবে।

পুনাকের সভানেত্রী আফরোজা হেলেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম, পুনাকের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী ফয়জুন নেছা বেগম। এ ছাড়া পুনাকের কার্যনির্বাহী সদস্যরা এবং বিভিন্ন জেলা থেকে আগত পুনাকের জেলা সভানেত্রী ও সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি পুনাক পরিবারের সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি, কোরআন তেলাওয়াত, সংগীত, চিত্রাঙ্কন, নৃত্য, আবৃত্তি, কম্পিউটারসহ বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য পুরস্কার দেন। পরে পুনাকের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক