আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৫/২০২৫ ১০:২০:৩০ পূর্বাহ্ন

আটক ৪ রোহিঙ্গা জেলেকে ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

ছবি : সংগৃহীত


নাফ নদীতে মাছ ধরার সময় আটক করে নিয়ে যাওয়ার একদিন পর বাংলাদেশি চার জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের আরাকান আর্মি।

ছাড়া পেয়ে শুক্রবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা নাফ নদীর জাদিমুড়া সীমান্ত দিয়ে তারা ক্যাম্পে আসেন। জাদিমুড়া ২৭ নম্বর ক্যাম্প মাঝি মোহাম্মদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার (১ মে) সকালে টেকনাফের দমদমিয়া অংশের নাফ নদীতে ২৭ নম্বর ক্যাম্পের আরাফাত উল্লাহ, মো. আনিস উল্লাহ, মো. জাবের ও আনোয়ার সাদেক বড়শি ও জাল নিয়ে মাছ ধরতে যান। একপর্যায়ে তারা ৪ জনই মিয়ানমার সীমান্ত চলে যান। এসময় আরাকান আর্মির সদস্যরা তাদের আটক করে ও তাদের ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।

তিনি আরও বলেন, আরাকান আর্মির সদস্যরা আটকদের কাছ থেকে জানতে চান তারা জেলে কিনা, এবং কেন মিয়ানমার সীমান্তে গিয়েছে। তখন জেলেরা ভুলবশত মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তে ঢুকে পড়েছেন বলে জানান। আটকদের বিষয়ে যাচাইবাছাই নিশ্চিত হলে একদিন পরে তাদের ছেড়ে দেয়। শুক্রবার সন্ধ্যার দিকে তারা ক্যাম্পে চলে আসেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন বলেন, আরাকান আর্মির হাতে আটক চার রোহিঙ্গা জেলে ক্যাম্পে ফেরত এসেছেন বলে শুনেছি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক