মশা নিধনে এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে: ডি এস সি সি প্রশাসক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

মশা নিধনে এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে: ডি এস সি সি প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১১:২৭:০৭ পূর্বাহ্ন

মশা নিধনে এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে: ডি এস সি সি প্রশাসক

ছবি : সংগৃহীত


মশা নিধনে শুধু সিটি করপোরেশন নয়, এলাকাবাসীকেও সচেতন থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

আজ শনিবার (৩ মে) সকালে রাজধানীর খিলগাঁও আমতলা এলাকায় প্রায় দুই শতাধিক পরিচ্ছন্নতাকর্মী নিয়ে মশক নিধন অভিযানের সময় এসব কথা জানান তিনি।

আসন্ন বর্ষায় মশার উপদ্রব কমাতে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা এবং আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানিয়ে মো. শাহজাহান মিয়া বলেন, কারও একার প্রচেষ্টায় মশা পুরোপুরি নির্মূল সম্ভব নয়, এজন্য এলাকার সবাইকে এগিয়ে আসতে হবে।

সিটি করপোরেশনের পাশাপাশি নগরবাসীকে পরিচ্ছন্ন শহর গড়তে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বলেন, বিচ্ছিন্নভাবে নয়, নিয়মিত অভিযানের মাধ্যমে মশা নিধন কার্যক্রম চলমান রাখা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক