পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, লাইভে চালানো হয় জুয়া
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, লাইভে চালানো হয় জুয়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৫/২০২৫ ১১:১৫:০৯ পূর্বাহ্ন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাকড, লাইভে চালানো হয় জুয়া

ছবি : সংগৃহীত


পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজ হ্যাকড হয়েছে। শনিবার (৩ মে) রাত সোয়া ৮টার দিকে অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাক করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের এক কর্মকর্তা কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেসবুক পেজ স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ চলছে।

জানা গেছে, ইন্দোনেশিয়ার হ্যাকাররা মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক করে। পেজটি তাদের নিয়ন্ত্রণে নিয়ে সেখান থেকে তারা জুয়ার লাইভ প্রচার চালায়। পরে রাত সাড়ে ৮টার দিকে পেজটি বন্ধ করে দেওয়া হয়।

হ্যাকারারা ফেসবুক পেজে ইন্দোনেশিয়ার ভাষা ‘বাহাসা’য় প্রচার চালায়। তবে হ্যাকারদের মূল পরিচয় আড়াল করতে বাহাসা ব্যবহার করা হয়েছে বলে মনে করছেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রাত সাড়ে ৯টা ৫০ মিনিটে এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত অফিসিয়াল ফেসবুক পেজটি বন্ধ পাওয়া গেছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক