চার মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন খা লে দা জি য়া
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

চার মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন খা লে দা জি য়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১০:১৭:২৭ পূর্বাহ্ন

চার মাস চিকিৎসা শেষে আগামীকাল দেশে ফিরছেন খা লে দা জি য়া

ছবি : সংগৃহীত


যুক্তরাজ্যের লন্ডনে প্রায় চার মাস চিকিৎসা শেষে আগামীকাল মঙ্গলবার (৬ মে) দেশে ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

কাতারের আমিরের দেয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ সোমবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে রওনা হবেন খালেদা জিয়া।আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটির।

খালেদা জিয়ার সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান। লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তাকে বিদায় জানাবেন ছেলে তারেক রহমান। ঢাকায় বিমানবন্দরে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থেকে দলের চেয়ারপারসনকে অভ্যর্থনা জানাবেন।

দীর্ঘদিন পর খালেদা জিয়ার দেশে ফেরায় নেতাকর্মীরা উৎফুল্ল। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত পথে পথে তাঁকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছেন তারা। সড়কের দু’ধারে দেশ ও দলের পতাকা হাতে দাঁড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে নেতাকর্মীদের। কোন অঙ্গ ও সহযোগী সংগঠন কোথায় দাঁড়াবে, সেটিও নির্দিষ্ট করে বলা হয়েছে দলীয় নির্দেশনায়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক