বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেবে ইতালি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেবে ইতালি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১০:৩১:৫২ পূর্বাহ্ন

বাংলাদেশ থেকে আরো জনশক্তি নেবে ইতালি

ছবি : সংগৃহীত


বাংলাদেশ থেকে ইতালি আরো জনশক্তি নিতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি। সোমবার (৫ মে) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে তিনি এই আগ্রহের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বাংলাদেশিদের নিরাপদ ও বৈধ অভিবাসন, মানবপাচার মোকাবেলা এবং বাণিজ্য, বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থের বিষয়গুলি নিয়ে আলোচনা করা হয়।

ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সেপ্টেম্বরের আগে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফর করবেন বলে আশা করা হচ্ছে। কারণ রোম ঢাকার সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নবায়ন এবং পুনরায় চালু করতে আগ্রহী। 

তিনি বলেন, ‘ইতালিতে আমাদের একটি দুর্দান্ত বাংলাদেশি সম্প্রদায় রয়েছে। আমরা বাংলাদেশি সম্প্রদায়ের প্রতি সত্যিই সন্তুষ্ট কারণ তারা তরুণ, পরিশ্রমী এবং ইতালীয় সমাজে নিখুঁতভাবে একীভূত হয়েছে। ইতালিতে এই ধরনের আরো জনশক্তি আমাদের প্রয়োজন।’

ইতালির এই মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে আসার অন্যতম কারণ হলো দেশটি থেকে অনেকেই ইতালিতে পৌঁছানোর জন্য অবৈধ উপায়ের ওপর নির্ভর করে, যা বিপজ্জনক। আমরা এমন অভিবাসীদের চাই যারা আইনি কাঠামো অনুসরণ করে। সমুদ্রপথে অভিবাসীদের অনিয়ন্ত্রিত আগমন ইউরোপীয় দেশটির জন্য খুবই সমস্যাযুক্ত।

অবৈধ অভিবাসন এবং সংঘটিত অপরাধ নির্মূলে বাংলাদেশের সহযোগিতা কামনা করছি। আমরা এখানে সহযোগিতার একটি নতুন নীতি প্রস্তাব করতে এসেছি।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, ‘অবৈধ অভিবাসন এবং মানবপাচার বন্ধে বাংলাদেশ ইতালির সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি বলেন, কিছু আন্তর্জাতিক গোষ্ঠী আছে যারা অবৈধ পথে বাংলাদেশিদের ইতালি যেতে প্রলুব্ধ করার চেষ্টা করে।’

প্রধান উপদেষ্টা গত বছরের সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাতের কথা স্মরণ করেন এবং বলেন, এই সমস্যা মোকাবেলায় দুই দেশ একসঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক