ফের বাড়লো সোনার দাম, ভরি ১৭১২৮৬ টাকা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ফের বাড়লো সোনার দাম, ভরি ১৭১২৮৬ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৫/২০২৫ ১১:৫৫:১৫ পূর্বাহ্ন

ফের বাড়লো সোনার দাম, ভরি ১৭১২৮৬ টাকা

ছবি : সংগৃহীত


দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা।

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আগামীকাল মঙ্গলবার (৬ মে) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

এর আগে গত ৪ মে ও ২৩ মে দুই দফায় সোনার দাম কমানো হয়। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম দু-দফায় কমানো হয় ৮ হাজার ৯১২ টাকা। এখন আবার সোনার দাম বাড়ানো হলো।

সোমবার (৫ মে) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনায় ২ হাজার ৩১০ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭১ হাজার ২৮৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ১৯৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে নতুন দাম ১ লাখ ৪০ হাজার ১৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতিভরি সোনায় ১ হাজার ৬০৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৯০৫ টাকা।

এর আগে ৪ মে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনায় ৩ হাজার ৫৭০ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৬৮ হাজার ৯৭৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৩ হাজার ৩৯৫ টাকা কমিয়ে ১ লাখ ৬১ হাজার ৩০১ টাকা নির্ধারণ করা হয়।

এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ২ হাজার ৯১৬ টাকা কমিয়ে নতুন দাম ১ লাখ ৩৮ হাজার ২৫৩ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ২ হাজার ৪৮৪ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ লাখ ১৪ হাজার ২৯৬ টাকা। আজ সোমবার পর্যন্ত এই দামে সোনা বিক্রি হয়েছে।

সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৮১১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রূপার দাম ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক