কাতারে যা ত্রা বি র তি শেষে দেশের উদ্দেশে রওনা খালেদা জি য়া
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

কাতারে যা ত্রা বি র তি শেষে দেশের উদ্দেশে রওনা খালেদা জি য়া

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৯:৫৯:২০ পূর্বাহ্ন

কাতারে যা ত্রা বি র তি শেষে দেশের উদ্দেশে রওনা খালেদা জি য়া

ছবি : সংগৃহীত


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্স কাতারে যাত্রাবিরতি শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছে।

আজ মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টা ৫ মিনিটে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স দোহা বিমানবন্দর থেকে বাংলাদেশের পথে যাত্রা করে। সকাল ১০টায় খালেদা জিয়াকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

এর আগে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়ে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি। এ সময় বিমানবন্দরে তাকে বিদায় জানান ছেলে তারেক রহমান ও নাতনী জাইমা রহমান।

দেশে পৌঁছে দুই পুত্রবধুকে নিয়ে বিমানবন্দর থেকে গুলশানের ভাড়া বাসা ফিরোজায় আসবেন তিনি।

এদিকে, রাস্তার একপাশে দাঁড়িয়ে প্রিয় নেত্রীকে অভ্যর্থনা জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিমানবন্দর, খিলক্ষেত, কুর্মিটোলা, বনানী হয়ে গুলশানে আসবেন তিনি। তবে এসএসসি পরীক্ষা থাকায় নেতা-কর্মীদের রাস্তায় না দাঁড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপি মহাসচিব।

এদিকে, পুলিশের অনুরোধে সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত টোল দিয়ে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক