সাভারে যু ব লী গ নে ত্রী শোভা গ্রে প্তা র
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

সাভারে যু ব লী গ নে ত্রী শোভা গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ১০:৫৭:৫৯ পূর্বাহ্ন

সাভারে যু ব লী গ নে ত্রী শোভা গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় সাভারের যুবলীগ নেত্রী শাহনাজ পারভীন শোভাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি আশুলিয়া থানা যুবলীগের নেত্রী।

গতকাল সোমবার রাতে রাজধানীর দিয়াবাড়ীতে অভিযান চালিয়ে মেট্রোরেল স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন শাহনাজ পারভীন শোভা। এ সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের বয়ান প্রচারে সক্রিয় ভূমিকা পালন করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, গ্রেপ্তার যুবলীগ নেত্রীর নামে একাধিক ছাত্র-জনতা হত্যায় মামলা রয়েছে।আজ মঙ্গলবার দুপুরে রিমান্ড আবেদন করে তাকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক