নারীদের বিষয়ে আনাকা*ঙ্ক্ষিত শব্দচয়নে হে ফা জ তে র দুঃখ প্রকাশ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নারীদের বিষয়ে আনাকা*ঙ্ক্ষিত শব্দচয়নে হে ফা জ তে র দুঃখ প্রকাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ০৩:০৮:৫৩ পূর্বাহ্ন

নারীদের বিষয়ে আনাকা*ঙ্ক্ষিত শব্দচয়নে হে ফা জ তে র দুঃখ প্রকাশ

ফাইল ছবি


নারীদের বিষয়ে দুই নেতার বক্তব্যে ‘অনাকাঙ্ক্ষিত ও আপত্তিকর’ শব্দচয়নের জন্য দুঃখ প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

মঙ্গলবার (৬ মে) সংগঠনের পক্ষে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। 

বিবৃতিতে বলা হয়েছে, নারীদের বিষয়ে, একই সঙ্গে ইসলাম সম্পর্কেও কোনো আপত্তিকর শব্দ হেফাজত সমর্থন করে না

আজিজুল হক বলেন, “আমাদের মহাসমাবেশে অনাকাঙ্ক্ষিতভাবে দু’জন বক্তা আপত্তিকর শব্দচয়ন করেছেন, যা আমরা সমর্থন করি না। কেউ এতে আহত হলে তাদের প্রতিও আমরা আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।”

তিনি বলেন, “একইসাথে সেক্যুলার, প্রগতিশীল ঘরানার যারা এতকাল আলেম-ওলামাকে বিদ্বেষমূলকভাবে ‘জঙ্গি’, ‘মৌলবাদী’, ‘ধর্মব্যবসায়ী’ ও ‘সাম্প্রদায়িক’ বলে কটাক্ষ করে এসেছেন, তাদেরও আমরা এ ধরনের আপত্তিকর শব্দচয়ন থেকে বিরত থাকার আহ্বান জানাই।”

“আর শাপলা চত্বরের গণহত্যায় আওয়ামী ফ্যাসিস্ট শক্তিকে কারা উৎসাহ দিয়েছিল, তা আমরা ভুলে যাইনি,” যোগ করেন তিনি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক