৬৯০ টাকার সরকারি এলপিজি ১৫০০ টাকায় বিক্রি, তদন্তে দুদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

৬৯০ টাকার সরকারি এলপিজি ১৫০০ টাকায় বিক্রি, তদন্তে দুদক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ১০:৫৫:৩৫ পূর্বাহ্ন

৬৯০ টাকার সরকারি এলপিজি ১৫০০ টাকায় বিক্রি, তদন্তে দুদক

ছবি : সংগৃহীত


৬৯০ টাকার সরকারি এলপিজি বেসরকারি সিলিন্ডারে বোতলজাত করে ১৪০০ থেক ১৫০০ টাকায় বিক্রির অভিযোগে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে (বিপিসি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ মে) সংস্থাটির সহকারী পরিচালক মো. রাজু আহমেদ, তানজির আহমেদ ও আনোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিপিসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড প্রতি বছর প্রায় ১৩ থেকে ১৪ হাজার মেট্রিক টন এলপিজি প্রায় ১৪ লাখ সিলিন্ডারে বোতলজাত করে চারটি প্রতিষ্ঠান যথা: পদ্মা, যমুনা, মেঘনা ও এশিয়াটিকের মাধ্যমে বাজারজাত করে। যেখানে প্রতিটি ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য ৬৯০ টাকা।

তিনি আরও বলেন, ওইসব সিলিন্ডার নিবন্ধিত ডিলারদের মাধ্যমে বাজারে বিক্রির জন্য দেওয়া হয়, যারা সরকারি ৬৯০ টাকার এলপিজি সিলিন্ডার থেকে বেসরকারি সিলিন্ডারে বোতলজাত করে প্রতি সিলিন্ডার ১৪০০ থেক ১৫০০ টাকা দরে বিক্রয় করে। অভিযানে একজন ডিলার কর্তৃক ১০ থেকে ১৫ জন ডিলারের অথরাইজেশন নিয়ে একাই বরাদ্দকৃত গ্যাস উত্তোলন ও অধিক মূল্যে বিক্রয়ের তথ্য পায় দুদক টিম।

মো. আকতারুল ইসলাম বলেন, সার্বিক বিবেচনায় মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও ভুয়া লাইসেন্স ব্যবহার করে সরকারি গ্যাস উত্তোলন ও সরবরাহ করা হচ্ছে এমনটি টিমের নিকট পরিলক্ষিত হয়, যাতে এলপি গ্যাস লিমিটেড, বিপিসি ও সরবরাহকারী প্রতিষ্ঠানের দায়িত্বে ব্যাপক অবহেলা ও তদারকির অভাব রয়েছে।

এই কর্মকর্তা বলেন, এ প্রক্রিয়ায় অসাধুভাবে সরকারি গ্যাস অধিক মূল্যে বিক্রয় করে অর্থ আত্মসাৎ করা হচ্ছে মর্মে প্রাথমিক তথ্যপ্রমাণ প্রাপ্তির পরিপ্রেক্ষিতে টিম এ অনিয়ম ও দুর্নীতির বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্তের জন্য পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক