সিলেটের কুশিয়ারায় নদীতে নি খোঁ জে র জেলের ম র দে হ উ*দ্ধার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন

সিলেটের কুশিয়ারায় নদীতে নি খোঁ জে র জেলের ম র দে হ উ*দ্ধার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৫ ১১:৪২:৫৯ পূর্বাহ্ন

সিলেটের কুশিয়ারায় নদীতে নি খোঁ জে র জেলের ম র দে হ উ*দ্ধার

ছবি : সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে মাছ ধরার জাল ছাড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার আড়াই ঘণ্টা পরে ফুলেছ আহমদ (৩২) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার কুশিয়ারা রেলসেতুর নিচ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

ফুলেছ আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর গ্রামের ওমর আলীর ছেলে। আজ বেলা সাড়ে ১১টায় মাছ ধরতে গিয়ে তিনি নিখোঁজ হন।

জানা গেছে, আজ ফুলেছ আহমদ সুবেল ও রাজন নামের আরও দুই জেলের সঙ্গে কুশিয়ারা নদীতে মাছ ধরতে যান। এ সময় তাঁদের জাল নদীতে আটকে যায়। জালটি ছাড়াতে তিনজন নদীতে ডুব দেন। তাঁদের মধ্যে দুইজন উঠে এলেও ফুলেছ নিখোঁজ হন। পরে ওই জেলেরা তাঁকে খুঁজে না পেয়ে স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা থানা ও ফায়ার সার্ভিসে কল দিলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাঁর মরদেহ উদ্ধার করে।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নদীতে মাছ ধরতে গিয়ে ফুলেছ আহমদ নিখোঁজ হন। আড়াই ঘণ্টা পর ডুবুরিরা নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। তাঁর লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে দেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী