ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী তফসিল ঘোষণা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী তফসিল ঘোষণা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০৪:২৮:৪২ পূর্বাহ্ন

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচনী তফসিল ঘোষণা

ছবি : সংগৃহীত


বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে। গত ৪ মে এসোসিয়েশনের মধুবনস্থ নিজস্ব কার্যালয়ের ড. রাগীব আলী ফটো গ্যালারীর হল রুমে আয়োজিত কার্যনির্বাহী কমিটির সভা এ সিদ্ধান্ত গৃহিত হয়।

এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সহ-সভাপতি হুমায়ুন কবির লিটন, সহ-সাধারণ সম্পাদক শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেল, কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ আশরাফুল আলম নাসির, আশকার ইবনে আমিন লস্কর রাব্বী, আনিস মাহমুদ  ও আনোয়ার হোসেন।

সভায় আগামী ১৭ মে শনিবার দ্বি-বার্ষিকী সাধারণ সভা ও ২০২৫-২০২৭ সনের নির্বাচন করার সিদ্ধান্তের আলোকে তফসিল ঘোষনা করা হয়। তফসিল অনুসারে মনোনয়নপত্র সংগ্রহ ১০ মে, মনোনয়নপত্র জমা প্রদান ১২ মে, মনোনয়নপত্র বাছাই ও খসড়া প্রার্থী তালিকা প্রকাশ ১৩ মে, প্রার্থীতা প্রত্যাহার ও আপিল শুনানি ১৪ মে, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৫ মে। এবার এসোসিয়েশনের ৯টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বি-বার্ষিক নির্বাচনের জন্য সকল কার্যক্রম বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এসোসিয়েশনের কার্যালয় থেকে পরিচালনা করা হবে। নগরীর লামাবাজারস্থ লাবিস্থা হোটেলের হল রুমে দ্বি-বার্ষিকী সাধারণ সভা শেষে ২০২৫-২০২৭ সনের নির্বাচনের ভোট গ্রহণ দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। সভায় সর্বসম্মতিক্রমে এসোসিয়েশনের সদস্যদের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে এইচ আরিফের সদস্য পদ স্থগিত করা হয়। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী