সিলেটে ফোনে ব্যস্ত যুবক: ট্রেনের ধা ক্কা, অতঃপর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

সিলেটে ফোনে ব্যস্ত যুবক: ট্রেনের ধা ক্কা, অতঃপর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০৬:৫৮:৪৪ পূর্বাহ্ন

সিলেটে ফোনে ব্যস্ত যুবক: ট্রেনের ধা ক্কা, অতঃপর

ছবি : সংগৃহীত


সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনে মোবাইল ফোনে তিনি তখন ব্যস্ত ছিলেন। এতই ব্যস্ত যে ভুলেই গিয়েছিলন তিনি আছেন রেল লাইনের পাশে। ফলাফল যা হওয়ার হয়েছে তাই। ট্রেনের ধাক্কায় আহত হয়ে এখন তিনি হাসপাতালে।

বুধবার দুপুরের দিকে উপজেলার ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনে ঘটনাটি ঘটেছে । আহত যুবক উপজেলার ঘোলাঘাট নয়াটিল্লা গ্রামে আব্দুর রউফের পুত্র মুন্না (২৪)।

জানা যায়, মুন্না ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের রেল লাইন ঘেষা জায়গায় ফোনে কথা বলছিলেন। এ সময় সিলেট থেকে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন জায়গাটি অতিক্রমের সময় তার পিঠে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেন। হাসপাতাল সুত্রে জানা যায়, মুন্নার ডান হাত ভেঙ্গে গেছে ও বাম হাতের জোড়া খোলে গেছে। এ ছাড়াও তিনি পা ও কোমরে আঘাত পেয়েছেন।

অন্যদিকে ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের উপর দিয়ে চলে যাওয়া ফেরীঘাট- রাজনপুর-ফেঞ্চুগঞ্জ মাইজগাঁও আঞ্চলিক সড়ক, ফেরীঘাট- মাইজগাঁও মরহুম আব্দুল লতিফ রোড-কুলাউড়া সড়কটি দিনদিন ব্যস্ত হয়ে পড়ছে। যানজট এড়াতে ফেঞ্চুগঞ্জ বাজারের সড়ক এড়িয়ে এ সড়ক ব্যবহার করছেন অনেকেই। কিন্তু ফেঞ্চুগঞ্জ রেলস্টেশনের কোন নিরাপত্তা ব্যবস্থা নেই। নেই কোন যান প্রতিরোধক বা গেইট ম্যান। তাই এখানে ছোট বড় দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। স্টেশন রেলক্রসিং এ নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী