জৈন্তাপুরে কৃষি মেলার উদ্বোধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

জৈন্তাপুরে কৃষি মেলার উদ্বোধন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০৭:২১:২৪ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কৃষি মেলার উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার মেনেজমেন্ট প্রজেক্টের আওতায় কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার ( ৭ মে ) বিকালে উপজেলা পরিষদ চত্বরে তিনদিনব্যাপী এই মেলার উদ্বোধন করা হয়েছে।  এ সময় প্রধান অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডা. মোঃ মোশাররফ হোসেন ফিতা কেটে প্রযুক্তি মেলার উদ্বোধন করেন। পরে স্হানীয় কৃষক কৃষানীদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ সংরক্ষণ) নুরুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে তিনি কৃষকদের উদ্দেশ্যে  বক্তব্য রাখেন।

এ সময় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক মোস্তফা ইকবাল আজাদ।

এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিয়াম ডাঃ কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম,  উপ-সহকারী কৃষি কর্মকর্তা নোমান আহমেদ, ভানু চন্দ্র নাথ,অরুণাংশ দাস, শোয়েব আহমদ, ইশতিয়াক আহমেদ, জাবেল খলিল চৌধুরী, সাহাবউদ্দিন, সানজিদা ইসরাত, মো সালেহ আহমদ, মামুনুর রশিদ, তামান্না আক্তার,খাদিজা সুলতানা জেরিন, হাবিবা বেগম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে আগত কৃষক কৃষানীবৃন্দ।

এর আগে বিকেলে প্রধান অতিথি ডা. মোঃ মোশাররফ হোসেন ও উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ জৈন্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ে এসে পৌছালে তাকে ফুল দিতে স্বাগত জানান উপজেলা কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কর্মচারীগণ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী