ওসমানীনগরে মরহুম সৈয়দ কওছর আহমদ স্মরণে শোকসভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ওসমানীনগরে মরহুম সৈয়দ কওছর আহমদ স্মরণে শোকসভা

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০৭:৩৪:৩৮ পূর্বাহ্ন

ওসমানীনগরে মরহুম সৈয়দ কওছর আহমদ স্মরণে শোকসভা

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগরে গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও  উপজেলা বিএনপি'র সহ-সভাপতি মরহুম সৈয়দ কওছর আহমদ স্মরণে শোকসভায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার উপজেলার গোয়ালাবাজারে একটি অভিজাত কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে শোকসভা প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,মরহুম সৈয়দ কওছর আহমদ ছিলেন একজন জনবান্ধন চেয়ারম্যান তিনি নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সাথে কাঁদে কাদঁ মিলিয়ে এলাকার উন্নয়নে কাজ করেছেন। তিনি ছিলেন বিএনপির নিবেদিত এক প্রাণ ।  দলের সুখে-দুঃখে সব সময় নেতাকর্মীদের সাথে ছিলেন। বিএনপির দুঃসময়ে তিনি বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন। আপনারা সবাই উনার জন্য দোয়া করবেন।

এসময় তিনি মরহুম সৈয়দ কওছর আহমদের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ'র পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ছেরাগ আলী,সিলেট জেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আব্দুল জলিল জিলু,গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান মানিক,উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী শফি,মরহুম সৈয়দ কওছর আহমদের ছোট ভাই সৈয়দ রুহুল আহমদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আহবাবুল ইসলাম আহবাব, সিলেট জেলা যুবদলের সহ যুগ্ন সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রকিব আলী,গোয়ালা বাজার ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক খালেদ হোসাইন ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহবায়ক জুনায়েদ আহমদ।

শোকসভায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ ওসমানীনগর উপজেলা বিএনপির যারা মৃত্যুবরণ করেছেন সবার রুহের মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন হাফিজ আসাদুজ্জামান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী