শেখ হা সি না কে বৃহস্পতিবার দু দ‌ কে তলব
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

শেখ হা সি না কে বৃহস্পতিবার দু দ‌ কে তলব

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০৯:০৮:১৭ পূর্বাহ্ন

শেখ হা সি না কে বৃহস্পতিবার দু দ‌ কে তলব

ফাইল ছবি


বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে চিঠি দেওয়া হয়েছে

দেশের বিভিন্ন বিমান বন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ অনুসন্ধানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৮ মে) সকাল সাড়ে ১০টায় সংস্থাটির প্রধান কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে তাকে।  

বুধবার (৭ মে) দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম সাংবা‌দিক‌দের এ তথ্য জানান।

মো. আকতারুল ইসলাম ব‌লেন, “সা‌বেক প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা ছাড়াও একই অভিযোগে সাবেক বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এবং সাবেক বেসামরিক বিমান ও পর্যটন সচিব মোকাম্মেল হোসেনকেও জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।”

দুদক সূত্র জানায়, গত ৫ মে (সোমবার) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক চিঠিতে তাদের আগামী ৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় দুদকে হাজির হয়ে বক্তব্য দেওয়ার জন্য তলব করা হয়েছে।

শেখ হাসিনাকে দেওয়া তলবি চিঠি ধানমন্ডির সুধাসদন ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ঠিকানায় পাঠানো হয়েছে। অন্য ব্যক্তিদের তলবি চিঠি তাদের ঢাকা ও নিজ বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক