ওসমানী মেডিকেল রোড এলাকা হকার, যানজট, দা লা ল মু*ক্ত করতে আলোচনা সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

ওসমানী মেডিকেল রোড এলাকা হকার, যানজট, দা লা ল মু*ক্ত করতে আলোচনা সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ০৯:৩৮:৪৫ পূর্বাহ্ন

ওসমানী মেডিকেল রোড এলাকা হকার, যানজট, দা লা ল মু*ক্ত করতে আলোচনা সভা

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানী মেডিকেল রোড এলাকা হকার, যানজট, দালাল ও মাদকমুক্ত করতে পদ্মা ব্যবসায়ী সমিতি ও বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে ) বিকেলে ওসমানী মেডিকেল রোড এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদ্মা ব্যবসায়ী সমিতির সভাপতি ও ওসমানী মেডিকেল রোগী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক আব্দুল কাইয়ূম জালালী পংকি।

সভাপতির বক্তব্যে আব্দুল কাইয়ুম জালালী পংকি বলেন, ফ্যাসিবাদী সরকারের দোসরদের প্রশয়ে ওসমানী মেডিকেল রোড এলাকায় মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অনৈতিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। ওসমানী মেডিকেলে দালালদের তৎপরতায় সাধারণ রোগীদের নাভিশ^াস অবস্থা। ওসামানী মেডিকেল থেকে রিকাবীবাজার পর্যন্ত হকাররা ফুটপাত ও রাস্তা দখল নেয়ায় সৃষ্ট যানজটে রোগী ও এলাকার মানুষের অবস্থা কাহিল। আমরা এ অবস্থা আর মেনে নেবো না, কাউকেই ছাড় দেয়া হবে না। এলাকার মুরুব্বি, যুবসমাজ ও ব্যবসায়ীদের সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এসব কার্যকলাপ প্রতিহত করবো।

বিশিষ্ট ব্যবসায়ী রাজিব কুমার দে রাজু’র পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরুব্বি ও কাজল শাহ মসজিদের মোাতাওয়াল্লী শামসুদ্দিন আহমদ, বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুল করিম, ছানাউল হক জিতু, বিশিষ্ট মুরুব্বি আনোয়ার হোসেন আনাই, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম ফেনু, পদ্মা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল করিম পান্না, সহ-সভাপতি হাজী আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আফসর আহমদ, নাসির উদ্দিন, জামাল আহমদ, তাহজ উদ্দিন তাজ, অরুণ কর, অসিত কর, সুনীল কর, জাহান আহমদ, সুমন আহমদ, দিলীপ দাস, জাহেদ আহমদ বাবু, আব্দুল মালেক, জাবেদ আহমদ, মির্জা সাদ্দাম, কাইজার, মালেক আহমদ, আব্দুর রহিম মতছির প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন  রিফাত আহমদ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী