খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন গতি আনবে : কাইয়ুম চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন গতি আনবে : কাইয়ুম চৌধুরী

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৭/০৫/২০২৫ ১০:৪৩:০৬ পূর্বাহ্ন

খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন গতি আনবে : কাইয়ুম চৌধুরী

ছবি : সংগৃহীত


চার মাস চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। গত মঙ্গলবার (৬ মে) সকাল ১০টা ৪০ মিনিটে কাতারের আমির প্রেরিত বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দেশনেত্রীর প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীতে অবস্থান নেন সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দরে উপস্থিত থেকে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “বেগম জিয়া নিজের সিদ্ধান্তেই দেশে ফিরেছেন। এটি রাজকীয় প্রত্যাবর্তন নয়—গণমানুষের নেত্রী গণমানুষের কাছেই ফিরেছেন।”

তিনি আরও বলেন, “খালেদা জিয়ার আগমন রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে। বর্তমান রাজনৈতিক অঙ্গনে যে অনিশ্চয়তার মেঘ জমেছে, তাঁর প্রজ্ঞা ও অভিজ্ঞতায় সেই মেঘ কেটে যাবে বলে আমরা বিশ্বাস করি। তিনি আপসহীন নেতৃত্বের প্রতীক।” 

তিনি অভিযোগ করে বলেন, "সাজানো মামলায় তাঁকে কারাবন্দি করা হয় এবং আওয়ামী সরকার পরিকল্পিতভাবে তাঁকে চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করে। কিন্তু তিনি কোনো শর্তে বিদেশে চিকিৎসা নিতে রাজি হননি—নিজ অধিকার বিষয়ে ছিলেন অনড়।" 

৩৬ বছর বয়সে রাজনীতিতে যুক্ত হয়ে খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কঠিন সময়, কারাবাস ও ব্যক্তিগত বিপর্যয় পেরিয়েও তিনি এখনো রাজনীতিতে দৃঢ়ভাবে অবস্থান করছেন। তাঁর নেতৃত্ব দলীয় গণ্ডি ছাড়িয়ে জাতীয় পর্যায়ে জনআস্থার প্রতীক হয়ে উঠেছে। সিলেটের গর্ব ডা. জোবাইদা রহমানের প্রত্যাবর্তন শুধু রাজনৈতিক ঘটনা নয়, এটি জনমানুষের ভালোবাসা ও নতুন সম্ভাবনার প্রতীক। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী