সিলেটে বজ্রবৃষ্টির আভাস, দেশে বাড়তে পারে তাপপ্রবাহ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সিলেটে বজ্রবৃষ্টির আভাস, দেশে বাড়তে পারে তাপপ্রবাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ১২:৪৬:৪১ অপরাহ্ন

সিলেটে বজ্রবৃষ্টির আভাস, দেশে বাড়তে পারে তাপপ্রবাহ

ছবি : সংগৃহীত


ধীরে ধীরে আবারও বাড়ছে গরম। আজ বুধবার বৃষ্টিহীন ছিল সারা দেশ। এদিন খুলনা বিভাগ ও সিরাজগঞ্জ জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। এ তাপপ্রবাহ ধীরে ধীরে আরও বিস্তার লাভ করতে পারে। পাশাপাশি দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার (৭ মে) আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে আরও বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এসময় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।

আজ বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস খুলনা ও চুয়াডাঙ্গায়। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার