কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খু*ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খু*ন

ফারুক আহমেদ, কোম্পানীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০৩:০৩:১১ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খু*ন


সিলেটের কোম্পানীগঞ্জে ভাতিজার হাতে চাচা খুনের খবর পাওয়া গেছে। উপজেলার তেলিখাল ইউনিয়নের শিলাকড়ি গ্রামে গরুর সবজি ক্ষেত খাওয়া নিয়ে সংঘর্ষের জেরে এ ঘটনা ঘটেছে।

নিহতের নাম সামছুল হক (৫০)। তিনি ওই গ্রামের আকলু মিয়ার পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সামছুল হক ও তার ভাতিজার মধ্যে কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ চলাকালীন সময়ে সামছুল হককে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী