ঐক্যব*দ্ধ প্রচেষ্টায় জাতী সামনের দিকে এগিয়ে যাবে : সিলেট জেলা প্রশাসক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

ঐক্যব*দ্ধ প্রচেষ্টায় জাতী সামনের দিকে এগিয়ে যাবে : সিলেট জেলা প্রশাসক

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০৮:৫১:০৮ পূর্বাহ্ন

ঐক্যব*দ্ধ প্রচেষ্টায় জাতী সামনের দিকে এগিয়ে যাবে : সিলেট জেলা প্রশাসক

ছবি: নিজস্ব


সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেছেন, কৃষি ও কৃষকের কল্যাণের জন্য আমাদের দেশে পরিত্যাক্ত হয়ে থাকা অনাবাদি জমি কৃষি ফসল উৎপাদনের আওতায় আনতে হবে।

এতে নিজেদের চাহিদা পূরণের পাশাপাশি ধান-চাল রপ্তানী করে দেশের রাজস্ব বৃদ্ধি করা যাবে। মৎস্যচাষে এগিয়ে এলে আমাদের আমিষের চাহিদা পূরণ করাও সম্ভব হবে। বাড়ির আঙ্গিনা'সহ পরিত্যক্ত ভূমিতে বৃক্ষ রোপন করলে আমরা ভবিষ্যৎ প্রজনন্মকে সুস্থ-সুন্দর ও নির্মল পরিবেশে বসবাস করার সমাজ উপহার দিতে পারব। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠাই জাতি হিসেবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

বৃহস্পতিবার (৮ মে) সিলেটের বিশ্বনাথ উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনকালে অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।

পরিদর্শনকালে উপজেলা পরিষদ 'বিশ্বনাথ থানা, পৌরসভা, উত্তর ধর্মদা কমিউনিটি ক্লিনিক, দন্ডপানিপুর আশ্রয়ন প্রকল্প' পরিদর্শন করে জেলা প্রশাসক উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত 'কৃষি জমির সর্বোচ্চ ব্যবহারের লক্ষ্যে উপজেলার সকল কর্মকর্তা ও কৃষক প্রতিনিধিদের সাথে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা, মৎস্যচাষী প্রশিক্ষণ ও মৎস্য খাবার-পোনা বিতরণ, জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের মাঝে সরকারি অনুদান প্রদানের চেক বিতরণ, পরিবেশ সুরক্ষায় ফজল-বনজ ও ঔষধি গাছের চারা রোপন-বিতরণ' অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ক কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, প্রকৌশলী আবু সাঈদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী