রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী পিতার মৃ ত্যু তে আরিফুল হক চৌধুরী শোক প্রকাশ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী পিতার মৃ ত্যু তে আরিফুল হক চৌধুরী শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ০৯:৪৭:০৯ পূর্বাহ্ন

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী পিতার মৃ ত্যু তে আরিফুল হক চৌধুরী শোক প্রকাশ

ছবি : সংগৃহীত


সিলেটের কৃতি সন্তান মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী পিতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও তিন বারের প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

তিনি এক শোক বার্তা বলেন, সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চ শিক্ষা অর্জন করেন। বাল‍্যকালে একটি বড় সময়েে পারিবারিক ঐতিহ্যের ধারাবাহিকতায় তিনি তার পিতা এতদঞ্চলের ইসলামীক স্কলার ও পীর এ কামেল ফজল আনসারীর সাথে সৌদি আরবে অবস্থান করেন। কর্মজীবনে তিনি দেশি-বিদেশি সংস্থাসহ সৌদি হজ মন্ত্রণালয়ের অধীনে সরকারি হজ কার্যক্রমে জীবনের একটি বড় অংশ অতিবাহিত করেন।

দীর্ঘ ৯ বছর নির্বাসিত জীবন শেষে ফেরার ৩ মাসের মাথায় আব্দুল মোছাউয়ীর আনসারী আজ ৮ মে সকাল ৭ টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যু কালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্রের, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  আরিফুল হক চৌধুরী  শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার