সিলেট বিভাগীয় যুব জমিয়তের যুব সম্মেলন আগামী ২৬ জুন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সিলেট বিভাগীয় যুব জমিয়তের যুব সম্মেলন আগামী ২৬ জুন

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ১০:৫৯:২৩ পূর্বাহ্ন

সিলেট বিভাগীয় যুব জমিয়তের যুব সম্মেলন আগামী ২৬ জুন

ছবি: নিজস্ব


যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সিলেট বিভাগীয় দায়িত্বশীল  বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ( ৮ মে ) সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে হবিগঞ্জ জেলা যুব জমিয়তের সভাপতি মাওলানা মামনুনুল হকের সভাপতিত্বে ও সিলেট মহানগর যুব জমিয়ত নেতা মাওলানা সিরাজুল ইসলাম এর পরিচালায় অনুষ্ঠিত যৌথ বৈঠকে সিলেট বিভাগের ৫টি সাংগঠনিক জেলা ও একটি মহানগরের দায়িত্বশীল প্রতিনিধিদের উপস্থিতিতে উক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুব জমিয়তের সভাপতি শায়খুল হাদীস হাফিজ মাওলানা তাফহীমুল হক। বৈঠকে কেন্দ্রীয় যুব জমিয়তের বিগত কাউন্সিলে ঘোষিত কর্মসূচীর আলোকে আগামী ২৬ জুন সিলেট রেজিস্ট্রারী মাঠে যুব সমাবেশের সিদ্ধান্ত হয়। 

কেন্দ্রীয় সভাপতির বক্তব্যে মাওলানা তাফহীমুল হক বলেন, জুলাই বিপ্লবের স্প্রীরিডকে বুকে ধারণ করে দেশের যুব সমাজকে আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে এগিয়ে আসতে হবে। হাজারো ছাত্র জনতার রক্তের দাগ শুকানোর আগেই  আওয়ামী ফ্যাসিস্টরা সেইফ এক্সিট নিয়ে দেশের বাইরে চলে যাওয়ার সুযোগ করে দেয়ায় ইন্টেরিম গভমেন্টের প্রতি উষ্মা প্রকাশ করেন। তিনি মিয়ানমারের জন্য বাংলাদেশের উপর দিয়ে করিডোর দেয়ার আগে ভাবতে হবে যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র।

এসময় বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরাও বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা কবির আহমদ,যুব জমিয়ত হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা মামুনুল হক,সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমেদ, সিলেট জেলা দক্ষিণ এর সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সম্পাদক মোহাম্মদ মনসুর,জেলা উত্তর এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা ছালেহ আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হাসনাত,সাংগঠনিক ইমরান হোসাইন,মহানগর সভাপতি মাওলানা কবীর আহমদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, সাংগঠনিক সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার, মৌলভীবাজার প্রতিনিধি সাইফুল ইসলাম সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তোফায়েল আহমদ কামরান প্রমূখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী