হৃদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার মুক্তাদির
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

হৃদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার মুক্তাদির

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৮/০৫/২০২৫ ১১:০২:২৫ পূর্বাহ্ন

হৃদরোগে আক্রান্ত আকবর আলীর শয্যাপাশে খন্দকার মুক্তাদির

ছবি : সংগৃহীত


সিলেট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হাটখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলীকে দেখতে হাসপাতালে ছুটে যান বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (৮ মে) রাজধানীর মিরপুরে অবস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে আকবর আলীকে দেখতে যান তিনি। এসময় উনার সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী এবং বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব ও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা।

এসময় চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী আকবর আলীর চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পাশে পাশে কিছু সময় অতিবাহিত করেন ও আকবর আলীর আশুরোগমুক্তি কামনা করেন।

উল্লেখ্য সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর আলী কিছুদিন থেকে হ্নদরোগ জনিত কারণে সিলেটের বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেন ও ডাক্তারের পরামর্শে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বৃহস্পতিবার এনজিওগ্রাম হয়। বর্তমানে আকবর আলীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার