উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নাহিদ, আখতার, হান্নানরা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নাহিদ, আখতার, হান্নানরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০১:০৪:৩৭ পূর্বাহ্ন

উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন নাহিদ, আখতার, হান্নানরা

ছবি : সংগৃহীত


‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাদের আহ্বানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশ বিক্ষোভকারী।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা নাগাদ এই অবস্থান কর্মসূচির আহ্বানের পর হাসনাত আব্দুল্লাহ শতাধিক বিক্ষোভকারীদের নিয়ে যমুনার সামনে জড়ো হন। পরে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে অনেকেই তাদের সঙ্গে যোগ দেন।

রাত সাড়ে ১২টা নাগাদ রাজধানীর বাংলামোটর থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, জ্যৈষ্ঠ যুগ্ম সমম্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

এসময় তারা ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘ব্যান আওয়ামী লীগ’, ক্ষমতা না জনতাসহ একাধিক স্লোগান দেন।

এদিকে যমুনার সামনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্ট আমরা যে ভুল করেছি, আজ আমরা তা সংশোধন করতে এসেছি। আমাদের ম্যান্ডেট দুই হাজার শহীদ এবং ২৫ হাজার আহত। আওয়ামী লীগকে গণহত্যাকারী, রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আগে আমরা যমুনার সামনে থেকে উঠব না।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তা বলার ম্যান্ডেট আপনার নেই। আমরা আপনাকে সম্মান করি। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, আমরা এখান থেকে উঠব না।

হাসনাত আরও বলেন, আপনারা আমাদের থামাতে পারবেন না। জুলাইয়ে আমাদের জীবন আমরা বাংলাদেশের জন্য ওয়াকফ করে দিয়েছি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। তবে আওয়ামী লীগের প্রসঙ্গে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ।

এদিকে বিক্ষোভের কারণে যমুনার সবগুলো সড়ক বন্ধ করে রেখেছে পুলিশ। এছাড়াও রাস্তায় বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী ও র‍্যাবের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর কাকরাইল মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মিন্টু রোডের মোড় থেকেই পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১
জৈন্তাপুর সীমান্তে এয়ারগা/ন ও গু/লিসহ দুই ভা/রতীয় নাগরিক আট/ক