জৈন্তাপুরে পুকুর থেকে নবজাতকের অর্ধগ*লিত লা*শ উ দ্ধা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

জৈন্তাপুরে পুকুর থেকে নবজাতকের অর্ধগ*লিত লা*শ উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৫/২০২৫ ০৪:১৭:৩৮ পূর্বাহ্ন

জৈন্তাপুরে পুকুর থেকে নবজাতকের অর্ধগ*লিত লা*শ উ দ্ধা র

ছবি : সংগৃহীত


সিলেটের জৈন্তাপুর উপজেলায় পূর্ব বাজার বড়পুকুর থেকে ভাসমান  মস্তকবিহীন গলিত অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) দুপুরে উপজেলা সদরে পূর্ব বাজার সংলগ্ন বড়পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে জৈন্তাপুর উপজেলা সদরে পূর্ব বাজার সংলগ্ন বড়পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহটি স্হানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন উদ্ধার হওয়া মৃতদেহটি নবজাতক শিশুর। মৃতদেহের মাথার অংশটি পঁচে গলে দেহ হইতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্থানীয় লোকজনের ধারণা হচ্ছে মৃত অবস্থায় জন্ম নেয়া শিশুটি কেউ পুকুরে ফেলে থাকতে পারে।

তিনি আরো বলেন উদ্ধার হওয়া মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার