৫ হজযাত্রীর বাংলাদেশির মৃ ত্যু
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন

৫ হজযাত্রীর বাংলাদেশির মৃ ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ১১:০৭:৫৪ পূর্বাহ্ন

 ৫ হজযাত্রীর বাংলাদেশির মৃ ত্যু

ছবি : সংগৃহীত


চলতি বছর পবিত্র হজপালনে সৌদি আরবে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে।আজ শনিবার সকালে হজ পোর্টালে ‘পবিত্র হজ-২০২৫ প্রতিদিনের বুলেটিন’ থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, শুক্রবার মো. হাফেজ উদ্দিন (৭৩) মক্কায় মারা যান। তার বাড়ি জামালপুরের বকশীগঞ্জে। হাফেজ উদ্দিন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। তার পাসপোর্ট নম্বর-এ১৬০৮৩৩৭২।

এর আগে, এবার হজে গিয়ে ২৯ এপ্রিল রাজবাড়ীর মো. খলিলুর রহমান, ২ মে কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, ৫ মে পঞ্চগড়ের আল হামিদা বানু ও ৭ মে ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন হজ পালন করবেন।হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় ২৯ এপ্রিল, যা শেষ হবে ৩১ মে।

প্রসঙ্গত, বাংলাদেশ থেকে শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত ৩৭ হাজার ১১৫ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১