সা বে ক এমপি সেলিনা ইসলামক আ ট ক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সা বে ক এমপি সেলিনা ইসলামক আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ১২:০০:০৩ অপরাহ্ন

সা বে ক এমপি সেলিনা ইসলামক আ ট ক

ছবি : সংগৃহীত


কুমিল্লার সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিনা ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল শুক্রবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়।

আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।তিনি জানান, সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সেলিনা ইসলামকে আটক করা হয়েছে।

সেলিনা ইসলাম আলোচিত অর্থ ও মানবপাচার মামলায় কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের স্ত্রী।

ডিবি সূত্র জানায়, সেলিনা ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ নিয়ে তদন্ত চলছিল। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার গোপন প্রতিবেদনের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জানা গেছে, সেলিনা ইসলাম কুয়েত প্রবাসী শিল্পপতি। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। একাদশ জাতীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংরক্ষিত মহিলা আসন-৪৯ থেকে নির্বাচিত হন তিনি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১