গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে প্রাণ গেল যুবকের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে প্রাণ গেল যুবকের

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০/০৫/২০২৫ ০৪:২৩:২৪ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ট্রাক্টর উল্টে প্রাণ গেল যুবকের

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষের সময় ট্রাক্টর উল্টে আব্দুল মালিক (৩৫) নামের এক যুবক মৃত্যুবরণ করেছেনে। 

সে উপজেলার ৪নং লেঙ্গুড়া ইউনিয়নের গুরুকচি(দারিখাই) গ্রামের রফিক উদ্দীনের ছেলে। 

ঘটনাটি ঘটেছে আজ দুপুরে সদর ইউনিয়নের তিতারাই নামক স্থানে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে যুবক  আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি হাল চাষে ট্রাক্টর উল্টে বেলা আনুমানিক একটা বিশ মিনিটের সময় দুর্ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় গোয়াইনঘাট হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,যুবক আব্দুল মালিক নিজের ট্রাক্টর দিয়ে জমি চাষ করতে গেলে মোড়  ঘুরানোর সময় ট্রাক্টর উল্টে সে দুর্ঘটনার শিকার হয় এবং  হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমরা তার সুরতাহল রিপোর্ট তৈরি করে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের হাতে হস্তান্তর করেছি।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার