পাথরখেকোদের দৌ*রাত্ম্য দেখেও সিলেটবাসী নীরব : পরিবেশ উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

পাথরখেকোদের দৌ*রাত্ম্য দেখেও সিলেটবাসী নীরব : পরিবেশ উপদেষ্টা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০১:১৯:৫১ পূর্বাহ্ন

পাথরখেকোদের দৌ*রাত্ম্য দেখেও সিলেটবাসী নীরব : পরিবেশ উপদেষ্টা

ছবি : সংগৃহীত


পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পাথরখেকোদের দৌরাত্ম্য কমছে না। তাদের দৌরাত্ম্য দেখেও সিলেটবাসী নীরব, তাদের কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, এতটা বছর আইনি লড়াই করেছি। আগে মানববন্ধন ও আইনি লড়াই করতাম। আইনি লড়াই করে চার বছর পাথর তোলা বন্ধ রেখেছি। কিন্তু ৫ আগস্টের পরে সেখানে ব্যাপক লুটপাট হচ্ছে। কিন্তু এখন তো এ মন্ত্রণালয় আমার না। এ ব্যাপারে জালালাবাদ অ্যাসোসিয়েশনসহ সবার সহযোগিতা চাইছি।

শনিবার (১০ মে) রাজধানীর ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ‘ফ্লাড হ্যাজার্ড ইন সিলেট রিজিওন, প্রবলেমস অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রায় ৫২ মিলিয়ন মানুষ বাংলাদেশে বন্যার ঝুঁকির মধ্যে থাকবে। বিশ্ব ব্যাংকের হিসাব অনুযায়ী বাংলাদেশ বন্যার ঝুঁকির মধ্যে ১০ নম্বর।

উপদেষ্টা বলেন, বন্যা পরিস্থিতির এই সংকটে আমাদের কয়েকটা প্রিপেয়ারনেস বা প্রস্তুতিটা আরো বাড়াতে হবে। সত্যিকার অর্থে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হবো কিন্তু নিজেদের প্রতিষ্ঠানগুলোকে সমদায়িত্ব করবার যে পদক্ষেপটাও নিতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ সংকট মোকাবিলায় আমাদের বিশ্ব জলবায়ু পরিস্থিতির পূর্বাভাসটা সঠিকভাবে পেতে হবে। আমরা যুক্তরাষ্ট্রে জলবায়ু নিয়ে কাজ করা সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছি। তারা যেন আমাদেরকে সাইট স্পেসিক বন্যা পরিস্থিতি নিয়ে আগাম তথ্য দেয়, তাদের যে হাই রেজুলেশন ডাটা আছে সেটা থেকে যদি তারা আমাদের সুবিধা দেয়। আমাদের যে ঘাটতিটা রয়েছে সেটা অনেকটাই কাটিয়ে উঠতে চেষ্টা করব। এখন পর্যন্ত আলোচনা যেভাবে চলছে তাতে মনে হচ্ছে আমরা পার্টনারশিপ বা অংশীদারিত্বে প্রস্তুতির ক্ষেত্রে এগিয়ে যাব।

পরিবেশ উপদেষ্টা বলেন, বাংলাদেশের বড় সমস্যা বন্যা হলেও এ দেশের পলি উর্বর। কিন্তু আমাদের অ্যাক্টিভ ডেল্টার কারণে আমাদের বন্যার সুবিধারও আছে। এদিকে, বন্যাকে আটকানোর কোনো সুযোগ নেই। ঐতিহাসিক সময় থেকে বন্যা হচ্ছে আবার ভূতাত্বিক গঠনও হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১