জৈন্তাপুরে কিশোর ব লৎ কা রের চেষ্টার অভি যো গ: আ ট ক ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে কিশোর ব লৎ কা রের চেষ্টার অভি যো গ: আ ট ক ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ০৬:৩০:৩১ পূর্বাহ্ন

জৈন্তাপুরে কিশোর ব লৎ কা রের চেষ্টার  অভি যো গ: আ ট ক ১

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে ১৩ বছর বয়সী এক কিশোর ছেলেকে বলৎকার করার চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

আটক হওয়া আসামির নাম নছিম উদ্দিন (২৫)। সে উপজেলার ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ভিত্রিখেল কইনাখাই গ্রামের মৃত মুছা মিয়ার পুত্র। 

পুলিশ সূত্রের জানা যায়, গত শনিবার (১০ই মে) রাত ১১ ঘটিকায় ভিকটিম ওই কিশোরের মা থানায় এসে অভিযোগ দায়ের করলে পুলিশ গিয়ে নছিমকে আটক করে থানায় নিয়ে আসে। 

পুলিশ আরো জানায়, আসামি নছিম দীর্ঘদিন ভিকটিম ওই কিশোর ছেলেকে কু -প্রস্তাব দিয়ে আসছিলো। গত ৩রা মে ভিকটিম ওই কিশোর বাড়ী যাওয়ার পথে সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় ভিত্রিখেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট পৌছালে আসামি নছিম তাকে জোরপূর্বক স্কুলের পিছনে ঝোঁপের নিকট নিয়ে বলৎকারের চেষ্টা করে। পরে ভিকটিম ওই কিশোর ঘটনাস্হল থেকে দৌড়ে পালিয়ে একটি দোকানের সামনে এসে পৌছালে নছিম তাকে আটক করে মারধর করে শরীলে নীলাফুলা জখম করে। 

পরে দোকানে থাকা স্হানীয় লোকজন ভিকটিম ওই কিশোরকে উদ্ধার করে অভিভাবকের হাতে তুলে দেয়। 

ভিকটিম ওই কিশোরের পারিবারিক সূত্রে জানানো হয়, সপ্তাহখানেক আগে ঘটে যাওয়া ঘটনার পর নছিম উদ্দিন তাদের পরিবারকে আইনগত ব্যবস্হা না নিতে নানাবিধ হুমকি প্রদান করে। এমনকি ভিকটিমের বাড়ীর আশপাশে দা হাতে তাকে তারা ঘুরাঘুরি করতেও দেখেছেন বলে অভিযোগে উল্লেখ করেন। পরে ভিকটিম ওই পরিবার তাদের আত্মীয় স্বজনের সাথে পরামর্শ করে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন কিশোরের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে রাতেই নছিমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এ মামলা দায়ের করা হয়েছে। মামলা নং -০৬ তাং ১০/০৩/২০২৫। তিনি আরো বলেন রবিবার সকাল আটক নছিম উদ্দিনকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করার বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার