সিলেটে ডা কা তি র চেষ্টাকালে আ ট ক ৬
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

সিলেটে ডা কা তি র চেষ্টাকালে আ ট ক ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ১০:৩৩:৩২ পূর্বাহ্ন

সিলেটে ডা কা তি র চেষ্টাকালে আ ট ক ৬

ছবি : সংগৃহীত


সিলেট নগরের কাস্টঘর এলাকা থেকে অস্ত্রসহ ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার (১১ মে) ভোরে নগরের কাষ্টঘর সুইপার কলোনীর বিপরীতে গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ আইটপাড়া গ্রামের ইউনুস মিয়ার ছেলে বর্তমানে দক্ষিণ সুরমার কাইস্তরাইল এলাকার মো নাজিম উদ্দিন (২৭), নগরের পাঠানটুলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে কাউসার আহমদ (৩০), হবিগঞ্জের হরিপুর গ্রামের শামীম মিয়ার ছেলে বর্তমানে কুমারপাড়ার বাসিন্দা রাজু মিয়া (২১), দক্ষিণ সুরমার মোগলাবাজার মাঝপাগা গ্রামের হোসেন মিয়ার ছেলে শুভ আহমদ (২৬),  নগরের ১০ নং ওয়ার্ডের বেতবাজার এলাকার কালাই মিয়ার ছেলে স্বপন আহমদ (২৫) ও কিশোরগঞ্জের বাজিতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে বর্তমানে কুমারপাড়ার মইন মিয়ার কলোনির বাসিন্দা সাগর মিয়া (৩০)।

পুলিশ জানায়, নগরের বন্দরবাজার কাষ্টঘর গাজী বোরহান উদ্দিন মার্কেটের পেছনে কয়েক জন ডাকাত দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সমবেত হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইবাদুল্লাহ’র নেতৃত্বে পুলিশ তাদের আটক করে।

কোতোয়ালি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, মার্কেটের পেছনে ডাকাতির প্রস্তুতিকালে তাদের ৬ জনকে আটক করা হয়। এ সময় আরও ৭-৮ জন পালিয়ে যায়। আটকদের কাছ থেকে ৪টি ধারালো চাকু, ১টি রামদা ও ১টি লম্বা ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার