জৈন্তাপুরে জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৫/২০২৫ ১১:১৫:২৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদ্রাসার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলার  চিকনাগুল ইউনিয়নে  দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামিয়া তৈয়্যিবিয়া নূরে মদিনা মাদরাসার কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী  শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১১ মে) দুপুর ১১টায় মাদ্রাসা হলরুমে পশ্চিমচটি সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে নুরানি  তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম  কেন্দ্রীয় পরিক্ষায় ৩ য় শ্রেণীতে ১০ জন বৃত্তিপ্রাপ্ত  এবং সফল ভাবে শতভাগ উত্তীর্ণ  ১৫ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ সময় সংঘটনের সভাপতি তোফায়েল আহমেদের সভাপতিত্বে, ও যুগ্ম সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমানের পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রবাসী গ্রুপ বাহরাইন শাখার সভাপতি  জালালাবাদ অ্যাসোসিয়েশন বাহরাইন শাখার সাধারণ সম্পাদক  ও  বাহরাইন বিএনপির কেন্দ্রিয় যুগ্ন সাধারণ  সম্পাদক আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন বলেন শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা গর্বিত এই দ্বারা অব্যাহত  রাখতে হবে। মাদ্রাসার শিক্ষার গুনগত মানোন্নয়নে আমার সহযোগী সবসময় অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে  বিশেষ অতিথি ছিলেন অত্র মাদ্রাসার সভাপতি মাও: ফয়জুল করিম,  চিকনাগুল ইউপি ৮নং ওয়ার্ড মেম্বার অহিদুর রহমান, সমাজসেবী অলিউর রহমান, ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান,নুরুল ইসলাম মঞ্জুর,বশির উদ্দিন, বাদশা মিয়া, জাহেদ হোসেন  রুহেল,জহির উদ্দিন, এমদাদুল হক, সংগঠনের সাধারণ সম্পাদক  মুরাদ হাসান, সাংগঠনিক সম্পাদক  রায়হান আহমেদ প্রমূখ। আলোচনা শেষে অতিথি বৃন্দ  কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার