দেশে তী*ব্র তাপপ্রবাহ, স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

দেশে তী*ব্র তাপপ্রবাহ, স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০১:০২:২৬ পূর্বাহ্ন

দেশে তী*ব্র তাপপ্রবাহ, স্বাস্থ্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

প্রতীকী ছবি


দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (১১ মে) এক বিবৃতিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিবৃতিতে নির্দেশনাগুলো প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়। সেগুলো হচ্ছে-

১। দিনের বেলায় ঘরের বাইরে বের হলে ছাতা, টুপি/ক্যাপ, বা কাপড় দিয়ে মাথা যথাসম্ভব ঢেকে রাখুন।

২। হালকা রঙের সুতির ঢিলে-ঢালা জামা পরিধান করুন।

৩। প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন।

৪। সম্ভব হলে একাধিকবার গোসল করুন।

৫। অতিরিক্ত তেল-মসলা যুক্ত খাবার পরিহার করুন এবং বাসি, খোলা খাবার খাওয়া থেকে বিরত থাকুন।

৬। প্রস্রাবের রঙের দিকে লক্ষ্য রাখুন, গাঢ় হলুদ রঙের প্রস্রাব হলে অবশ্যই পানি পানের পরিমাণ বাড়ান।

৭। গরমে অসুস্থ বোধ করলে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন।

৮। গরমে যেসব ব্যক্তি অধিক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন যেমনঃ

ক) শিশু ও গর্ভবতী মা

খ) বয়স্ক ব্যক্তি

গ) প্রতিবন্ধী ব্যক্তি

ঘ) শ্রমজীবী ব্যক্তি, যেমন রিকশাচালক, কৃষক, নির্মাণ শ্রমিক, দিনমজুর

ঙ) স্থূলকায় ব্যক্তি

চ) শারীরিকভাবে অসুস্থ ব্যক্তি বিশেষ করে হৃদরোগ ও উচ্চ রক্তচাপের রোগী, তারা বিশেষভাবে সাবধান থাকবেন।

৯। প্রয়োজনে ‘স্বাস্থ্য বাতায়ন’ এর ১৬২৬৩ নম্বরে পরামর্শের জন্য যোগাযোগ করুন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে আরও দুই ছাত্রলীগ নেতা গ্রে/প্তার
ফারহানের জাদুকরি গোলে মুগ্ধ বাংলাদেশ, জামালের চোখ এখন পাকিস্তান ম্যাচে
জনগণের প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে কাজ করতে হবে: এমরান আহমদ চৌধুরী এমপি
বিয়ানীবাজারে স্ত্রী হ/ত্যা মামলায় স্বামীর মৃ/ত্যুদ/ণ্ড, খালাস অপর আসামি
সিলেটে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
গোলাপগঞ্জের নাগা মরিচ যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে
হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সং/ঘর্ষে নি/হত ৩
এনসিপির এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে আ/গুন
ড্রেনের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করলে উচ্ছেদ: সিসিক প্রশাসক
জগন্নাথপুরে মাছ চু/রি ও গাছ কা/টার অভিযোগে গ্রে/প্তার ১