জাফলংয়ে বালু তুলতে গিয়ে নদীতে ডু*বে শ্রমিকের মৃ*ত্যু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

জাফলংয়ে বালু তুলতে গিয়ে নদীতে ডু*বে শ্রমিকের মৃ*ত্যু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০২:৫০:০০ পূর্বাহ্ন

জাফলংয়ে বালু তুলতে গিয়ে নদীতে ডু*বে শ্রমিকের মৃ*ত্যু

প্রতীকী ছবি


সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন করতে গিয়ে পিয়াইন নদীতে ডুবে রজব আলী নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে জাফলংয়ের নয়াবস্তি এলাকায় পিয়াইন নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত রজব আলী (৪০) উপজেলার মধ্য জাফলং ইউনিয়নের বরবন হাওর গ্রামের রহমত উল্লাহর ছেলে।

গোয়াইনঘাট থানার পূর্ব জাফলং ইউনিয়নের বিট অফিসার এসআই মো. ওবায়দুল্লাহ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রজব আলী সকাল সাড়ে ৮টার দিকে বারকি নৌকা নিয়ে পিয়াইন নদীতে বালু উত্তোলন করতে যান। নয়াবস্তি এলাকায় দক্ষিণ দিকে পিয়াইন নদীর মাঝখানে বারকি নৌকা থেকে নেমে বালু তুলতে থাকেন তিনি। এক পর্যায়ে নদীতে ডুব দিলে তিনি পানিতে তলিয়ে যান। দীর্ঘ সময় রজব আলী পানির নিচ থেকে না ওঠায় আশপাশে থাকা অন্যান্য শ্রমিকরা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় আধা ঘণ্টা পর রজব আলীর মৃতদেহ পানির নিচ থেকে ভেসে ওঠে। পরে তার আত্মীয়-স্বজন ও অন্যান্য শ্রমিকরা রজবের মরদেহ বাড়িতে নিয়ে যান।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার তোফায়েল আহমদ জানান, জাফলংয়ের পিয়াইন নদীতে বালু তুলতে গিয়ে পানিতে ডুবে রজব আলী নামের একজন শ্রমিক মৃত্যুবরণ করেছেন। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারকে একটি দরখাস্ত দেওয়ার কথা বলা হয়েছে। সিলেট অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার