সিলেটে বন্যার আভাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

সিলেটে বন্যার আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৫/২০২৫ ০৫:০৩:৩৪ পূর্বাহ্ন

সিলেটে বন্যার আভাস

ছবি : সংগৃহীত


সিলেট বিভাগে বন্যার আভাস দিয়েছেন বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট আবহাওয়া.কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। সোমবার দুপুরে মোস্তফা কামাল পলাশ তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন। এ সময় সিলেট বিভাগের অবশিষ্ট ফসল ২০ মের মধ্যে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

কৃষি আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ পলাশ জানান, সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সব আবহাওয়া পূর্বাভাস মডেল। ফলে সিলেট বিভাগের হাওড় এলাকায় বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব এলাকা প্লাবিত হতে পারে। যদি কোনো বিলে এখন পর্যন্ত ধান কাটা অবশিষ্ট থাকে তবে ২০ মের মধ্যে কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

‘‘ সিলেট বিভাগের জেলাগুলোর ওপরে বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার ওপরে নিয়মিত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে সব আবহাওয়া পূর্বাভাস মডেল। ফলে সিলেট বিভাগের হাওড় এলাকায় বিলগুলো পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হওয়ার আশঙ্কা করা যাচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে এসব এলাকা প্লাবিত হতে পারে। আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ

এর আগে রোববার তিনি জানিয়েছিলেন, বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে। মে মাসের ২৩ থেকে ২৮ তারিখের মধ্যে এ ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। সম্ভাব্য এ ঘূর্ণিঝড়ের নাম হবে ‘শক্তি’। ২৪ থেকে ২৬ মের মধ্যে ঘূর্ণিঝড়টি ভারতের ওড়িশা উপকূল ও বাংলাদেশের চট্টগ্রাম উপকূলের মধ্যবর্তী যেকোনো স্থানের ওপর দিয়ে স্থলভাগে আঘাত করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার