সিলেট থেকে ৪০৮ যাত্রী নিয়ে মদিনায় গেল হজের প্রথম ফ্লাইট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

সিলেট থেকে ৪০৮ যাত্রী নিয়ে মদিনায় গেল হজের প্রথম ফ্লাইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৫/২০২৫ ১০:৫১:২০ পূর্বাহ্ন

সিলেট থেকে ৪০৮ যাত্রী নিয়ে মদিনায় গেল হজের প্রথম ফ্লাইট

ছবি : সংগৃহীত


সিলেট থেকে মদিনার উদ্দেশে ছেড়ে গেল হজের প্রথম ফ্লাইট। বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইটটি ৪০৮ জন হজ যাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

গত বছরের মতো এবারও সিলেট থেকে ৫টি সরাসরি পরিচালিত হবে। এর মধ্যে আজ প্রথম ফ্লাইট যাচ্ছে সরাসরি মদিনায়। বাকি চারটি ফ্লাইট ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে।

এবার সিলেটের ২ হাজার ৭০০ জন হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে যাবেন ও বাকি হজযাত্রীরা ঢাকা বিমানবন্দর হয়ে যাবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ জানিয়েছেন, সিলেট থেকে ৩৫০ জন ও ঢাকা থেকে ৫৮ জন মোট ৪০৮ জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশে ফ্লাইটটি যাবে। এর বাইরে অন্য চারটি ফ্লাইটে ৪১৮জন করে হজযাত্রী প্রতি ফ্লাইটে যাবেন।

এর আগে বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক শাহ নেওয়াজ’র সভাপতিত্বে সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় যুগ্মসচিব (বিমান) মো. সফিউল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী হজ পালনের জন্য সৌদি আরব যাবেন। আর সিলেট থেকে ২ হাজার ৭০০ জন হজে যাবেন। হজ যাত্রীদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় ও হজ যাত্রা যাতে খুবই আরামদায়ক হয় তার জন্য বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি কাজ করছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হজ যাত্রীদের সেবায় কোথাও কোনো ঘাটতি রয়েছে কিনা এসব বিষয় মনিটরিং করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আনোয়ার উজ জামান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ।

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা গেছে, এবারও রোড টু মক্কা কর্মসূচির আওতায় ঢাকায়ই যাত্রীদের ইমিগ্রেশন হবে। তবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে গমনকারী যাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবেই অনুষ্ঠিত হবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার