সিলেটসহ ১৪ অঞ্চলে ব*জ্রঝড়ের শ*ঙ্কা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন

সিলেটসহ ১৪ অঞ্চলে ব*জ্রঝড়ের শ*ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০১:৪৭:৫৬ পূর্বাহ্ন

সিলেটসহ ১৪ অঞ্চলে ব*জ্রঝড়ের শ*ঙ্কা

প্রতীকী ছবি


সিলেটসহ দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। এ ছাড়া হতে পারে ৬০ কিলোমিটার বেগে ঝড়ও।

বৃহস্পতিবার (১৫ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সিলেট, ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রাম জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

বজ্রপাতের সময় যে পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস : বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন, জানালা ও দরজা বন্ধ রাখুন, সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন, নিরাপদ আশ্রয়ে আশ্রয় নিন, গাছের নিচে আশ্রয় নেবেন না, কংক্রিটের মেঝেতে ঘুমাবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলোর প্লাগ খুলে দিন, জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন ও বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার