জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে সিসিকের প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে সিসিকের প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ০৫:২৮:২২ পূর্বাহ্ন

জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে সিসিকের প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান

ছবি: নিজস্ব


সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার ১নং রোডে জলাবদ্ধতা নিরসন ও ড্রেন নির্মাণের দাবিতে সিসিকের প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) খান মোঃ রেজা-উন-নবীর বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন বাহুবল ইউনিক ক্লাবের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১১টায় সিলেট সিটি কর্পোরেশন ভবনে চীফ ইঞ্জিনিয়ার নূর আজিজুর রহমান এর হাতে এ স্মারকলিপি তুলে দেন বাহুবল ইউনিক ক্লাবের সাবেক সভাপতি সালেহ আহমদ, সাবেক সহ সভাপতি আহমদ সত্তার সুমন, সভাপতি মুহিবুর রহমান, সদস্য রায়হান আহমদ।

স্মারকলিপিতে উল্লেখ্য করা হয়- অল্প বৃষ্টি হলেই সিলেট সিটি কর্পোরেশনের নব গঠিত ৩৪ নং ওয়ার্ডের বাহুবল আবাসিক এলাকার ১নং রোডে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে চরম দূর্ভোগের মধ্যে পড়তে হয় এলাকাবাসীদের। তাছাড়া স্কুলগামী ছাত্র-ছাত্রী, চাকুরীজীবি, অসুস্থ রোগীসহ পথচারীদের এ রোড দিয়ে চলাচল করতে ব্যাপক কষ্ট হয়। এই সড়কে ড্রেনের কোন ব্যবস্থা না থাকায় পানি নিষ্কাসনে বাঁধার সৃষ্টি হয় এবং জলবদ্ধতা সৃষ্টি হয়। আমরা অবিলম্বে এই রোডের জলাবদ্ধতা নিরসনে দ্রুত সময়ের মধ্যে একটি ড্রেন নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার