বিশ্বনাথে পৌর বিএনপির শোকসভা পালন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিশ্বনাথে পৌর বিএনপির শোকসভা পালন

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১১:০৮:৩৮ পূর্বাহ্ন

বিশ্বনাথে পৌর বিএনপির শোকসভা পালন

ছবি: নিজস্ব


বিশ্বনাথ পৌর বিএনপির ২নং ওয়ার্ড সভাপতি মরহুম হাজী আপ্তাব আলী স্বরণে শোক সভা পালন করেছে বিশ্বনাথ পৌর বিএনপি।

১৫ই মে(বৃহস্পতিবার)বাদ সন্ধ্যা পৌর বিএনপির  কার্যালয়ে বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই এর সভাপতিত্বে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকারের সঞ্চালনায় শোক সভায় বক্তব্য রাখেন যুক্তরাজ্য  ওল্ডহাম বিএনপির যুগ্ম সম্পাদক শাহ আবুল কালাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুল জলিল, শাহজাহান ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম, ৩নং ওয়ার্ড  বিএনপির সভাপতি জিতু মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেপু চৌধুরী, ৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ২নং বিএনপির সাধারণ সম্পাদক আমীর আলী,কৃষক দলের আহবায়ক নুর আলী,সদস্য সচিব আব্দুল আজিজ, শ্রমিক দলের আহবায়ক শানুর আলী, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্র দলের আহবায়ক মামুন আহমদ মরহুম আপ্তাব আলীর ছেলে নুর উদ্দিন।

এ সময় বক্তারা মরহুম  হাজী আপ্তাব আলীর বর্ণাঢ্য রাজনৈতিক কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ ও তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ পৌর বিএনপির সহসভাপতি ফারুক আহমদ,হাজী ফয়জুর রহমান, বিলাল মিয়া,নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক আয়না মিয়া,যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম,সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমীর হোসেন সহ পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌর বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক শিপন আহমদ ও   সভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা শহিদুল ইসলাম।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার