বিএনপি নেতার স্বদেশ প্রত্যাবর্তনে বিশ্বনাথ পৌর বিএনপির সংবর্ধনা প্রদান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

বিএনপি নেতার স্বদেশ প্রত্যাবর্তনে বিশ্বনাথ পৌর বিএনপির সংবর্ধনা প্রদান

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১১:৩৯:৪৬ পূর্বাহ্ন

বিএনপি নেতার স্বদেশ প্রত্যাবর্তনে বিশ্বনাথ পৌর বিএনপির সংবর্ধনা প্রদান

ছবি: নিজস্ব


যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি শাহ আবুল কালামের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে বিশ্বনাথ পৌর সভা বিএনপি।

 বৃহস্পতিবার (১৫ মে) বাদ এশা বিশ্বনাথ পুরান বাজারস্থ পৌর বিএনপির কার্যালয়ে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় এবং পৌর বিএনপির সভাপতি হাজী আব্দুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন যুক্তরাজ্য ওল্ডহাম বিএনপির  সাবেক যুগ্ম সম্পাদক  ও বিশ্বনাথ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি শাহ আবুল কালাম।

বিশেষ হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপির ,যুগ্ম সম্পাদক আব্দুল জলিল,শাহজাহান,সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফয়জুল ইসলাম,৩নং ওয়ার্ড  বিএনপির সভাপতি জিতু মিয়া, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেপু চৌধুরী,৫নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জাহাঙ্গীর, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমীর আলী।

আরোও বক্তব্য রাখেন কৃষক দলের আহবায়ক নুর আলী,সদস্য সচিব আব্দুল আজিজ,শ্রমিক দলের আহবায়ক শানুর আলী,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব ফাহিম আহমদ, বিশ্বনাথ ডিগ্রি কলেজ ছাত্র দলের আহবায়ক মামুন আহমদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন,বিশ্বনাথ পৌর বিএনপির সহসভাপতি ফারুক আহমদ,হাজী ফয়জুর রহমান, বিলাল মিয়া,নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক আয়না মিয়া,যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল করিম,সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক আমীর হোসেন সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদন করেন নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার