সাবেক মেয়র আরিফের সাথে জেলা ওলামাদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

সাবেক মেয়র আরিফের সাথে জেলা ওলামাদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১২:২৮:৩৬ অপরাহ্ন

সাবেক মেয়র আরিফের সাথে জেলা ওলামাদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ছবি : সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট জেলা জাতীয়াতাবাদী ওলামাদলের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার (১৫ মে) রাতে তার নিজ বাড়িতে যান ওলামাদল নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে আরিফুল হক চৌধুরী বলেন, স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের দূর্বিসহ সময়কালে আলেম সমাজের দায়িত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলো। তারা জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহত হয়েছেন। এ সময়ে ওলামাদলের নেতাকর্মীরাও আহত হয়েছেন। তিনি আরো বলেন, ইসলাম শান্তি, ন্যায় ও সত্যের পথে চলার শিক্ষা দেয়। আমরা যারা রাজনীতির ময়দানে আছি, তাদের উচিত আলেমদের পরামর্শ ও দিকনির্দেশনা অনুসরণ করে দেশের কল্যাণে কাজ করা।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা জাতীয়তাবাদী ওলামাদলের আহ্বায়ক মাওলানা কাজী নুরুল হক, ১ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. রমিজ উদ্দিন, সদস্য ক্বারী রাজন আহমদ, গোয়াইনঘাট উপজেলা বালু-পাথর-উত্তোলন ও বহণকারী শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি নং সিলেট-১৫) এর সভাপতি মাহবুব হোসেন প্রমুখ। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক