গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে'র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে'র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০৪:০৬:০৯ পূর্বাহ্ন

গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে'র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন

ছবি: নিজস্ব


যুক্তরাজ্যে বসবাসরত গোয়াইনঘাটের তরুণদের নিয়ে গঠিত গোয়াইনঘাট স্পোর্টস ক্লাব ইউকে'র জার্সি উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ মে) লন্ডনের একটি হলরুমে গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন এর সভাপতি মোহাম্মদ  গোলাম জিলানীর সভাপতিত্বে ও গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সভাপতি ইকবাল আহমদের সঞ্চালনায় জার্সি উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গোয়াইনঘাট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকে'র সাধারণ সম্পাদক সূফি সুহেল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর সাবেক সভাপতি নুরুল আলম বাবুল, খালিদ কিবরিয়া, সালেহ আহমদ, কোম্পানীগঞ্জ এসোসিয়েশন ইউকে'র সাধারণ সম্পাদক আফজাল রশিদ সেলিম, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন, গোলাম কুদ্দুস কামরুল, নুর আহমদ, লাহিন আহমদ, আনেয়ার হোসেন সবুজ চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রাসেল আহমদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মারুফ আহমদ। ক্লাবের সদস্যবৃন্দদের মধ্যে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম, মহি উদ্দিন সুমন, জহিরুল ইসলাম, রাকিবুল ইসলাম সুমন, সোহাগ আহমদ, রাসেল আহমদ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফয়েজ আহমদ, সুলতান আহমদ, কিবরিয়া ওয়াহিদ, বোরহান উদ্দিন, আরিফুল ইসলাম, রঞ্জন বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, হাসান, এনামুল হক, সালমান, রুবেল, রাহাত, খায়রুজ্জামান, জুবেল প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার