বিশ্বনাথে দুই দিনে ৬টি ট্রান্সফরমার চু*রি!
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

বিশ্বনাথে দুই দিনে ৬টি ট্রান্সফরমার চু*রি!

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০৫:৪৯:১৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে দুই দিনে ৬টি ট্রান্সফরমার চু*রি!

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথে বিদ্যুতের ট্রান্সফরমার চুরির একাধিক ঘটনা ঘটেছে। গেল দুই দিনে উপজেলার ভিন্ন ভিন্ন স্থান থেকে ৬টি ট্রান্সফরমার চুরির খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৫ মে) গভীর রাতে বিশ্বনাথ উপজেলার ২ নং খাজাঞ্চি ইউনিয়নের গোমরাগুল গ্রামের কওছর মিয়ার রাইস মিলের তিনটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে অজ্ঞাত চুরেরা। এর আগের রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের ধনপুর গ্রামে আরো তিনটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটে। এছাড়া ১৩ই মে খাজাঞ্চি ইউনিয়নের জয়নগর গ্রামের এক কৃষকের ৩ টি গরু চুরি হয়েছে।

ঈদকে সামনে রেখে গরু চুরি ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনায় জনমনে বেড়েছে উদ্বেগ ও উৎকন্ঠা। সচেতন মহলের দাবী আইনশৃঙ্খলার চরম অবনতির কারণে অপরাধের মাত্রা বেড়েছে। পুলিশের টহল জোরদার না করলে এর নাগাল টানা যাবে না।

বিশ্বনাথ পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মোঃ ফয়েজ উল্লাহ জানান, ২ রাতে ৬ টি ট্রান্সফরমার চুরির ঘটনা দুঃখজনক ও উদ্বেগের বিষয়। চুরি ঠেকাতে গ্রাহকদের সচেতন হতে হবে।

আইনশৃঙ্খলার অবনতির বিষয়টি অস্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, ট্রান্সফরমার চুরির একটি বিষয়ে (দৌলতপুর) অভিযোগ পেয়েছি। গরু চুরি ও খাজাঞ্চিতে ট্রান্সফরমার চুরির ঘটনা আমার জানা নেই। চুরি ঠেকাতে আইনগত পদক্ষেপ নিতে পুলিশ তৎপর রয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার