গোয়াইনঘাটে ফেইক আইডি দিয়ে অপপ্র*চারের বি রু দ্ধে প্র*তিবাদ সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

গোয়াইনঘাটে ফেইক আইডি দিয়ে অপপ্র*চারের বি রু দ্ধে প্র*তিবাদ সভা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০৬:২০:৫৫ পূর্বাহ্ন

গোয়াইনঘাটে ফেইক আইডি দিয়ে অপপ্র*চারের বি রু দ্ধে প্র*তিবাদ সভা

ছবি: নিজস্ব


সিলেটের গোয়াইনঘাট উপজেলার তেলিখাল বাজার মাদরাসার মুহতামিম শিক্ষক সহ এলাকার মুরব্বিদের নিয়ে ফেইসবুক ফেইক আইডি " মাহা জানুন" অমানুষের জন্য বাশ রেডি" অপরাধ প্রকাশ "আল ফয়সাল সহ বিভিন্ন আইডি দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এলাকাবাসীর উদ্যোগে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫মে) বিকেলে উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের তেলিখাল মাদরাসা মাঠে প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী।

প্রতিবাদ সভায় মাদরাসার সাবেক সভাপতি বিশিষ্ট মুরব্বি কামাইদ গ্রামের মাহমুদ আলী বলেন, ডৌবাড়ী ইউনিয়নের সুনামধন্য আনহারুল উলুম তেলিখাল মাদরাসার মুহতামিম ও শিক্ষক এবং এলাকার মুরব্বিদের বিরুদ্ধে ফেইসবুকে ফেইক আইডি দিয়ে মিথ্যা প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্নভাবে এই মিথ্যা বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালানোর বিরুদ্ধে এলাকাবাসী অত্যান্ত ক্ষ্দ্ধু ও মর্মাহত। এমন অপপ্রচার মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও কাল্পনিক। একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল মাদরাসা মান নষ্ট করার জন্য এমন অপপ্রচার চালাচ্ছে।

লাউরকুনি গ্রামের বিশিষ্ট মুরব্বি এখলাছুর রহমান  বলেন, একটি কুচক্রী মহল মাদরাসার মুহতামিমের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট এবং মানহানিকর অপপ্রচারে লিপ্ত রয়েছে। এসব মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দুষকৃতকারীদের চিহ্নিত করে গ্রেফতারের দাবিও জানান তিনি।

প্রতিবাদ সভায় কামাইদ গ্রামের  আতাউর রহমান বলেন, আমাদের এলাকার সকলের প্রিয় প্রতিষ্টানের শিক্ষক ও এলাকার মুরব্বিয়ানদের বিরুদ্ধে ফেইক আইডি দিয়ে অহেতুক মিথ্যা অপপ্রচার চালাচ্ছে,এসবের কোনো সত্যতা নেই। আমরা এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ফুতারচটি গ্রামের জহির উদ্দিন বলেন, মাদরাসা ও এলাকার বিরুদ্ধে যারাই অপপ্রচার চালাচ্ছে তারা নিশ্চয়ই ভালো পরিবারের কেউ নয়। তারা এই সমাজের কলংক।  অনুষ্টিত মানববন্ধন ও প্রতিবাদ শেষে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার