সিলেটসহ সারাদেশে শনিবারও খোলা থাকছে ব্যাংক ও শেয়ারবাজার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

সিলেটসহ সারাদেশে শনিবারও খোলা থাকছে ব্যাংক ও শেয়ারবাজার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ১১:৪০:৩৯ পূর্বাহ্ন

সিলেটসহ সারাদেশে শনিবারও খোলা থাকছে ব্যাংক ও শেয়ারবাজার

ছবি : সংগৃহীত


সাপ্তাহিক ছুটির দিন হওয়া সত্ত্বেও আগামীকাল শনিবার সিলেটসহ দেশের সব সরকারি-বেসরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় ও শাখা খোলা থাকবে। ফলে সব ধরনের লেনদেন করতে পারবেন গ্রাহকেরা। এ ছাড়া অন্য কর্মদিবসের মতো শেয়ারবাজারেও স্বাভাবিক লেনদেন চালু থাকবে। সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন হবে।

বাংলাদেশ ব্যাংক ও দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ গত সপ্তাহে আলাদাভাবে এমন নির্দেশনা জারি করে।

এতে বলা হয়, শনিবারের (১৭ মে) পাশাপাশি আগামী ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে ব্যাংক ও শেয়ারবাজার খোলা থাকবে। সরকারি নির্দেশে পবিত্র ঈদুল আজহায় টানা ১০ দিন ছুটি কার্যকর করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ৬ মে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ১০ দিন ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ৫ জুন থেকে ছুটি শুরু। টানা ১০ দিন ছুটি থাকবে। অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন।

উপদেষ্টা পরিষদে আরো সিদ্ধান্ত হয়, ঈদের ছুটি শুরুর আগে ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে।

এর অংশ হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত দেয় বাংলাদেশ ব্যাংক।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক