গোলাপগঞ্জে কুরআন অবমাননাকারীর শা*স্তির দাবি, ওসির সঙ্গে মতবিনিময়
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

গোলাপগঞ্জে কুরআন অবমাননাকারীর শা*স্তির দাবি, ওসির সঙ্গে মতবিনিময়

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০৪:১৪:১৫ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে কুরআন অবমাননাকারীর শা*স্তির দাবি, ওসির সঙ্গে মতবিনিময়

ছবি: নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে কুরআন অবমাননাকারী মিলাদের বিচারের দাবিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে মতবিনিময় করেছেন তাওহিদি জনতা।

শুক্রবার (১৬ মে) বাদ এশা গোলাপগঞ্জ মডেল থানার ওসি মনিরুজ্জামানের কার্যালয়ে মতবিনিময় করে গোলাপগঞ্জ তাওহীদি জনতার প্রতিনিধি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তের দ্রুত বিচারের দাবি জানান।

মতবিনিময় শেষে হাফিজ খুবাইব বিন জামিল জানান- আমরা আজ (শুক্রবার) গোলাপগঞ্জ থানার ওসি মহোদয়ের সঙ্গে মতিবিনিময় করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে কুরআন অবমাননাকারী মিলাদকে শাস্তির আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছি। এসময় ওসি মহোদয় আমাদের দাবির সাথে একমত হয়ে সর্বোচ্চ গুরুত্বের সাথে বিষয়টি তদন্ত করবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ চৌমুহনী মসজিদের ইমাম মাওলানা ওয়ারিছ উদ্দিন সাহেব, নুরুল ইসলাম মনা, যুবনেতা আব্বাস আল মাহমুদ, যুবনেতা মুফতি রুহুল কুদ্দুস, মাওলানা সাইফুল ইসলাম, ছাত্রনেতা খুবাইব বিন জামিল, মাওলানা কবির আহমদ, মাওলানা সামছুল করিম, মাওলানা মুহাম্মাদ উল্লাহ রাসেল ও হাফিজ জামিল আহমদ প্রমুখ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক